“দুইদিন পেরিয়ে গেল এখনও ছেলের খোজ পেলাম না” আলামিনের পিতা। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলার সিমাখলী স্টান্ডের ইজিবাইক চালক আলামিন(২১) প্রায় দুইদিন  ধরে নিখোজ।
গত বৃহস্পতিবার রাত ৮ টায় সর্বশেষ শালিখার বাজারে আলামিন

দেখা যায়।

আলামিনের বাড়ি উপজেলার হরিশপুর গ্রামে।আলামিনের পিতা মুস্তাফিজুর রহমান বলেন আমার ছেলে প্রতিদিন রাত ৮ টার মধ্যে বাড়ি চলে আসে।ঘটনার রাতে ৮ টার  বেশি বেজে গেলে আমার মেয়েকে ফোন দিতে বলি, ফোন দিলে বন্ধ বলে বার বার ফোন দেওয়ার পর ও বন্ধ বলে। তখন থেকে আমরা খোজাখুজি করি এবং আমাদের আত্তীয় -স্বজনদের খোজ নিতে বলি।পরের দিন খোজাখুজির এক পর্যায়ে আমার ভাইরা ভাই ফোন দিয়ে বলেন আলামিনের ইজিবাইকের মত দেখতে যশোর চাঁচড়া পুলিশ ফাড়ির একটু দুরে দেখা যাচ্ছে। আমি  যাওয়ার দেখি ইজিবাইক পুলিশ ফাড়িতে রয়েছে। আমি দেখে নিশ্চিত হয় এটা আলামিনের গাড়ী,তবে গাড়ীতে ব্যাটারি,মটর ছিল না। এইক স্টান্ডের ইজিবাই রাজু বলেন সর্বশেষ শালিখার বাজারে আলামিনের সাথে দেখা হয়েছিল,আমি বল্লাম কোথায় যাচ্ছিস ও আগড়ার (বাঘারপাড়া)  দিকে যাবো ওই সময় ওর গাড়ীতে  মহিলা ও পুরুষ দুইজন যাত্রী ছিল তারপর আমি বাড়িতে চলে আসলাম। আলামিনের পিতা আরও বলেন, যশোর, বাঘারপাড়া,নড়াইল ও মাগুরার থানা ও বিভিন্ন হাসপাতাল এবং এলাকায় সারাদিন খোজাখুজি করেও আমার ছেলের সন্ধান পাইনি। শালিখা  থানায় অভিযোগ করেছেন কি না জানতে চাইলে বলেন শুক্রবার সকালে থানায় মৌখিকভাবে অভিযোগ দিয়েছিলাম, তারপর সন্ধান ওসি স্যার নিজে এসেছিলেন, এবং সব কিছু শুনে অভিযোগ নিয়ে গেছেন। ওসি স্যার আশ্বাস দিয়েছেন দ্রুত্য সন্ধান করবেন।
স্থানীয় ইউপি সদস্য জসিম মোল্যা বলেন, ঘটনা শোনামাত্রয়  আমারা আশপাশের এলাকায় খুজাখুজি করেছি।আজ প্রায় দুই দিন হয়েগেল আলামিনের সন্ধান পেলাম না।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন,আলামিনের বাড়ীতে গিয়েছিলাম সবকিছু শুনে তাদের বলেছি আপনার যেখানে গাড়ী উদ্ধার হয়েছে স্ব থানায় অভিযোগ দেন।তথাপি আমারও আলামিনের অনুসন্ধান করছি।
July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: