মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে পথযাত্রা ও প্রতিবন্ধী শিশুদের মান উন্নয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে আড়পাড়া বুদ্ধিও অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থার আয়োজনে ইনক্লুসিভ মাদরাসা ডে কেয়ার এবং প্রতিবন্ধী আবাসিক সেন্টারে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ- উল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সিকদার আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, আড়পাড়া বুদ্ধি ও অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থার সহ-সভাপতি মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান রিপনসহ সহ বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক বৃন্দ প্রমুখ।

