শালিখায় যুব প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 
দক্ষ যুব গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় যুব প্রশিক্ষণ আত্মকর্মসংস্থান কর্মসূচীর আওতায় অপ্রাতিষ্ঠানিক ৭ দিন ব্যাপী গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে উপজেলার বুনাগাতি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুনাগাতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আইয়ুব হোসেন,  প্রশিক্ষিত আত্মকর্মী প্রশিক্ষক অনিরুদ্ধ কুমার বিশ্বাস প্রমুখ এসময় বুনাগাতি ইউনিয়নের ৩০ জন যুবক এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: