মাগুরায় ঘাতক ট্রাকের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আহত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

মাগুরার শালিখায় ট্রাকের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোশারফ হোসেন (৪৮) মাগুরা সদর উপজেলার খালিশপুর গ্রামের শরাফত জোয়ার্দারের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোশারফের স্ত্রী শাহনাজ আক্তার গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে আছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শালিখা সীমাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে যশোর যাচ্ছিলেন। সীমাখালি এলাকায় পৌছালে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এরপর গুরুতর অবস্থায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মোশারফ হোসেন মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: