ফটকির পাড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলার শালিখায় অন্তর ইসলাম (২১) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার শতখালি ইউনিয়নের হরিশপুর গ্রামে ফটকি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত যুবক একই উপজেলার বুনাগাতি ইউনিয়নের দেশমুখপাড়া গ্রামের তাইজেল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে হরিশপুর গ্রামের পাল পাড়া নদীর পাড়ে একটি নির্জন জায়গায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে শালিখা থানা পুলিশ সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলের কিছু দূরে নিহতের ইজিবাইকটি পড়ে ছিল। এছাড়া নিহতের পকেটে বেশকিছু নগদ টাকা ও তার ব্যবহৃত মোবাইল পাওয়া যায়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহত অন্তরের গলায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে।  এসময় মরদেহের পাশ থেকে একটি ধারাল দা উদ্ধার করা হয়েছে।  ধারণা করা হচ্ছে দুপুর একটা থেকে তিনটার মধ্যে কোন সময়ে তাকে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হচ্ছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করতে তদন্তে নেমেছে পুলিশ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: