বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখা উপজেলার দিঘি গ্রামে রবিবার দুপুরে আবু হুরায়রা (৭) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সে ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে। আবু হুরায়রা স্থানীয় দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।

শিশুটির বাবা বাদশা মিয়া জানান, দুপুর ১টার দিকে আবু হুরায়রা বাড়ির একটি কক্ষে মোবাইলের ব্যাটারী ও বিদ্যুতের তার নিয়ে খেলা করছিল। এ সময় খেলার ছলে বিদ্যুতের তাঁর একটি সকেটের মধ্যে ঢুকিয়ে দিলে সে বিদ্যুতায়িত হয়। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আব্দুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আবু হুরায়রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: