মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

বিআরডিবি শালিখা মাগুরার আয়োজনে আজ বৃহস্পতিবার বিকালে কোভিড- ১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লি উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা এসএমই ঋণ বিতরণ করা হয় । প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন, বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি মাগুরা জেলার উপ-পরিচালক শাহানারা বেগম, বিআরডিবি শালিখার ইউসিসিএল এর সভাপতি ও ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাজীবুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রেজাউল হক, বিআরডিবি(পজীক) উপ-প্রকল্প কর্মকর্তা মনমথ সরকার, , বিআরডিবি’র হিসাব রক্ষক কর্মকর্তা হুমায়ুন কবির প্রমূখ। অনুষ্ঠানে ১১ জন উদ্যোক্তাদের মাঝে ১৬ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।

