মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
দেশের সকল পাবলিক(বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি) শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া মাগুরা জেলার শালিখা উপজেলার শিক্ষার্থীদের একটি শিক্ষামূলক ও সামাজিক সংগঠন হলো তারুণ্যের শালিখা।
পাবলিকে পড়ুয়া উপজেলার সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় তারুণ্যের শালিখা। প্রতিষ্ঠার পর থেকেই করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসে এই সংগঠন।উপজেলার বিভিন্ন বাজারে করোনা ভাইরাস প্রতিরক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি ও মাইকিং করে জনসাধারণের মাঝে সচেতনতা জাগ্রত করার চেষ্টা করেছে।আজ ২৯ রোজাই এসে উপজেলার বিভিন্ন দুস্থদের মাঝে সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার নিয়ে হাজির হয়েছে সংগঠনটি।সংগঠনটির ছাত্র উপদেষ্টা মোঃ জাহিদ হাসান (জয়) বলেন,আমাদের সংগঠনটি একান্তই শিক্ষা ও সামাজিক সংগঠন। উপজেলার সন্তান হিসেবে উপজেলার স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের ব্যাপারে আগ্রহ বৃদ্ধি করা এবং উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে মা ও মাটির কল্যাণে অবদান রাখতে চাই।

