মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
মাগুরার শালিখায় আড়পাড়া বরইচারা সড়কের পার্শ্ববর্তী একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের কুমার কোটা গ্রামের আল মামুন শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, রোববার রাত আনুমানিক ২ টার দিকে ৪/৫ অপরিচিত লোক ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাড়ির মালিক শাহীনকে রামদা ও চাইনিজ কুড়ালের তোপের মুখে অবরুদ্ধ করে। পরে পরিবারের বাকি সদস্যদের অবরুদ্ধ করে নগদ ৫০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়।
বাড়ির মালিক শাহীন বলেন, আমি কাউকে শনাক্ত করতে পারিনি আর আমার কারো সাথে শত্রুতা নেই, তাই কে বা কারা এই কাজটি করেছে আমি এটা নিশ্চিত করে বলতে পারছি না।
মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবির হাসাান শুভ্র, শালিখা থানা অফিসার ইনচার্জজ(ওসি) হোসেন আল মাহবুবসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব এর সাথে কথা বললে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দস্যুতা, দোষীদের সনাক্তকরণ এবং তাদেরকে আটক করার জন্য আমাদের অভিযান চলছে।
এদিকে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এ ব্যাপারে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

