মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা আজ সকাল ১০ টায় শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আক্তারুনাহার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) উজ্জ্বল রায়, শালিখা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুপর্ণা আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা রানী মল্লিক, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে।
কর্মশালায় জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের পরিচালনায় কাজী, ঈমাম, পুরোহিত, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিসহ ৫০জন অংশগ্রহন করেন।

