মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
মাগুরার শালিখা উপজেলার বাউলিয়া হাটের উন্নয়ন করতে ও দূর্ঘটনা এড়াতে শালিখা উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন “নিরাপদ বাউলিয়া হাট” প্রকল্প গ্রহন করেছেন।
সরেজমিন তদন্তে দেখা যায় আড়পাড়া – বুনাগাতী সড়কের বাউলিয়াতে সড়কের উপর সপ্তাহে তিন দিন হাট বসে। রবিবার,মঙ্গলবার ও শুক্রবার হাট চলাকালিন সময়ে যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। হাটের নিজস্ব জায়গা না থাকায় হাট কমিটি রাস্তার উপর হাট বসান। ধানের মৌসুমে চাপ পড়ে আরো বেশী। তার উপর এটি শালিখার একমাত্র বাঁশের হাট। স্থানীয় সুত্র থেকে জানাযায়, গত ১০ বছরে এখানে সড়ক দূর্ঘটনায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। যাদের মধ্যে দশ জন স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন।
এ প্রকল্পে তত্বাবধায়ক ও স্থানীয় সমাজ সেবক সাবেক ইউপি সদস্য শহর আলী সরদার বলেন, বাজারের দীর্ঘদিনের এ সমস্যা নিরশনে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বাজারের পূর্ব-দক্ষিণ পাশের সরকারি পরিত্যাক্ত নিচু জমি উদ্ধার করে মাটি ভরাট করেছেন। পূর্ব ও পশ্চিম পাশ ভেঙ্গে পড়া রোধে পেলাসাইটিং করেছেন। এখানই গড়ে তোলা হবে বাজার চান্দিনা। এছাড়া বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বিশুদ্ধ পনি ও পয়োনিষ্কাশনের জন্য ওয়াস ব্লক বসিয়েছেন। এখন থেকে আর রাস্তার উপর হাট বসার প্রয়োজন হবেনা। ফলে দূর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
এ ব্যাপারে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, বাউলিয়া হাটে প্রতি বছর কিছু দূর্ঘটনায় মৃত্যু ও পঙ্গু পর্যন্ত হয়ে থাকে।আমি সড়কের উপর থেকে হাট সরিয়ে “নিরাপদ বাউলিয়া হাট” করতে চাই। সরকারি সম্পত্তি উদ্ধার, পয়ঃনিস্কাশনে ওয়াস ব্লক, ড্রেনেজ ব্যবস্থা, মাটি ভরাট,প্যলাসাইটিং, হেরিংবন চান্দিনা সহ আনেক কাজ হাতে নিয়েছি।ইতি মধ্যে যার আনেক কাজ সম্পন্ন হয়েছে। এ ভাবে সারা উপজেলার উন্নয়ন কাজ অব্যহত থাকবে।

