শালিখায় বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত । Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের উপলক্ষে সারাদেশের ন্যায় মাগুরা’র শালিখা উপজেলা প্রশাসন এবং বাংলাদেশে আওয়ামীলীগ শালিখা উপজেলা শাখা কতৃক আয়োজিত এক দিনব্যাপী নানা ধরনের কর্মসূচি পালন করা হয়।
এ সময়ে শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড মোঃ কামাল হোসেন বলেন,  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এ দেশটির স্বাধীনতার ৫০তম বার্ষিকী আজ।
এ সময়ে শালিখা উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এদিনটি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর। এবছর তাই উদযাপনে যোগ হয়েছে ভিন্ন মাত্রা।
শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে বলেন, এই মহান উৎসব উদযাপনের লক্ষ্যে, আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত এবং একটি মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে চাই, যাতে কেউ আমাদেরকে দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ হিসেবে উল্লেখ করে অবহেলা করতে না পারে।’
 শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাষ্টার , তিনি বলেন  স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতি মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি।
এসময়ে উপস্থিত ছিলেন, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: