উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপি। আজ দুপুরে মাগুরার শালিখায় শালিখা-আড়পাড়া-কালীগঞ্জ সড়কের উন্নয়নে বরাদ্দ ১০৯ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশকে সোনার বাংলায় পরিণত করা। তার সে স্বপ্ন পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দল-মত ও বিভক্তির ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আড়পাড়া কানুদার খালের পাশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সমাবেশে এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের মাগুরার নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আফছার উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হোসেনসহ স্হানীয় বিশিষ্টজনেরা।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম জানান- শালিখা থেকে আড়পাড়া হয়ে কালীগঞ্জ পর্যন্ত সর্বমোট ৩৯ কিঃমিঃ রাস্তা উন্নয়নে বরাদ্দ ১০৯ কোটি টাকা। এর মধ্যে মাগুরার শালিখা উপজেলার ২৪ কিঃমিঃ রাস্তার জন্য বরাদ্দ ৬৪ কোটি টাকা। বাকি ১৫ কিলোমিটার ঝিনাইদহের কালিগঞ্জের মধ্যে হবে। রাস্তাটি বর্তমান ১২ ফুটের স্থলে ১৮ ফুট চওড়া হবে। উন্নত প্রযুক্তির মাধ্যমে এ কাজ সম্পন্ন করা হবে। কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। সিডিউল মোতাবেক আগামী বছর জুন মাসের মধ্যে এ রাস্তাটির নির্মাণকাজ সম্পন্ন হবে ।

এলাকাবাসী সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: