মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা মধ্যপাড়া গ্রামের অসহায় মুক্তিযোদ্ধা আবুল হাসেমের পরিবারের স্বচ্ছলতা ফেরাতে তার প্রতিবন্ধী নাতি সুজন মিয়াকে মহম্মদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ভ্যান প্রদান করা হয়েছে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমানের অনুপস্থিতিতে তার পক্ষে রবিবার দুপুরে ভ্যানটি প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহেরা জেসমিন। এসময় প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল হাসানসহ উপজেলা পরিষদের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

