শালিখায় কাজী-ইমাম-পুরোহিতদের প্রশিক্ষণ শুরু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরার শালিখায়  কাজী, ঈমাম, পুরোহিত, জনপ্রতিনিধি ও শিক্ষকদের নিয়ে বাল্যবিবাহ,ইভটিজিং,নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

দিনব্যাপি প্রশিক্ষণের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক খন্দকার আজিম উদ্দিন আহমেদ প্রশিক্ষণ উদ্বোধন করেন।

উপজেলা পরিষদের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো,অপারেশন এজেন্সি(জাইকা) অর্থায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা  মহিলা  বিষয়ক কর্মকর্তা ফাতেমা জুহুরা, ডাঃ সুপর্ণা আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, শালিখা থানা ওসি তদন্ত তৌফিক আজম,ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার, চেয়ারম্যান আরজ আলী  বিশ্বাস, বক্তিয়ার উদ্দিন লস্কর, জেলা পরিষদের সদস্য নীভা রানী  বিশ্বাসসহ অন্যরা।

প্রশিক্ষনে উপজেলার ৭টি ইউনিয়নের কাজী, ঈমাম, পুরোহিত, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক ও মোঃ মোশারফ হোসেন খাঁন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: