মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার শালিখায় আজ থেকে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ (অনুর্ধ্ব- ১৭ )। বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার।
উপজেলা প্রশাসন আয়োজনে বিকাল ৩টায় গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম হাইস্কুল মাঠে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে গঙ্গারামপুর ইউনিয়ন বনাম বুনাগাতি ইউনিয়ন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ফরিদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. শ্যামল কুমার দে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান শেখ ফিরোজ হোসেন, বুনাগাতী ইউপি চেয়ারম্যান বক্তিয়ার লস্কর প্রমুখ।

