সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাগুরার ১জনসহ নিহত ৩ বাংলাদেশি

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদক-

সৌদি আরবের আলগাছিম প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার মধ্য রাতে রিয়াদ থেকে সাগরা যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মাগুরা জেলার শালিখা উপজেলার মসাখালী গ্রামের হাফিজুর মুন্সির ছেলে মনজুর হোসেন (৪০) ও চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলার কালিহাইস গ্রামের আব্দুল বারেক এর ছেলে সাফনুর ইসলাম (৩৭)। নিহত অপর বাংলাদেশির নাম মোহাম্মদ ইসলাম (৩৫) এবং পিতা সিরাজুল ইসলাম।

তারা জানান, নিহত অপর ব্যক্তি সৌদি নাগরিক। এ ঘটনায় মারাত্নক আহত হয়েছেন ছামছু নামের আরেক বাংলাদেশি, যাকে রিয়াদের সিমেছি কিং ফাহাদ মেডিকেল সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ছামছুর বাড়ি সিলেটের জালালাবাদে। দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে সাগরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সরওয়ার আলম জানান, নিহতদের লাশ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুত্র- সময় নিউজ টিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: