মাগুরা মাতালেন কাঙ্গালিনী সুফিয়া

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

গ্রাম্য একটি গানের অনুষ্ঠানে ১৪ বছর বয়সে সংগীত জীবন শুরু। আর মাত্র ১৫ বছর বয়সে সুধীর হালদার নামের একজন বাউলের সঙ্গে বিয়ে। ১৯৬১ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রসিদ্ধ এই লোকসংগীত শিল্পী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক ডিজি ও প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার এই শিল্পীকে কাঙ্গালিনী উপাধি প্রদান করেন। তারপর থেকে তিনি দেশব্যাপী কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিত হন। কিন্তু এই মাটির গানের শিল্পী বর্তমানে ভালো নেই। অনেক কষ্টে-সৃষ্টে কাটছে তার দিনকাল।

 শুক্রবার মাগুরার শালিখা উপজেলার পুলুম লালন সাংস্কৃতিক স্মৃতি সংঘের উদ্দেগ্যে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান গান গাইলেন কাঙ্গালিনী সুফিয়া।

 লালন স্মরণ উৎসব উপলক্ষে আলোচনা সভায় মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান শেখ ফিরোজ হোসেন, এ্যাড, মালেক মোল্যা, মোঃ মমতাজ উদ্দিন মোল্যা, মুক্তিযোদ্দা মঈন উদ্দিন, যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম, সাধারন সম্পাদক এরশাদুল বারি মিলটন, সংঘের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

 সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কাঙ্গালিনী সুফিয়া, কুষ্টিয়ার লালন একাডেমির নিয়মিত শিল্পি নুরে ইসলাম জলি, আলো সরকার ,আশালতাসহ স্থানীয় বিভিন্ন শিল্পিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: