গঙ্গারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

উৎসবমুখর পরিবেশে মাগুরার শালিখা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গঙ্গারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে।

শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে বর্ষপূর্তির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ হতে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ওয়াহিদ-উন-নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার, শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমারদে, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান শেখ ফিরোজ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র দে, অবসর প্রাপ্ত শিক্ষক রথীন্দ্রনাথ দাশ, কৃষ্ণ গোপাল ভট্টাচার্য প্রমুখ।

আয়োজক কমিটির আহবায়ক ওয়াহিদ-উন-নবী জানান, ১৯০০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ বিদ্যায়টি প্রতিষ্ঠার পর থেকেই জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়ের অনেক কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন। শতবর্ষ উদযাপন উপলক্ষে দুই দিনের এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: