হামলায় আহত শালিখার আওয়ামীলীগ নেতার মৃত্যু, পুরুষশূণ্য গজদূর্বা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার শালিখা উপজেলায় অভ্যন্তরিন কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আওয়ামীলীগ নেতা মেহেদি মোল্যা (৪০) বৃহস্পতিবার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর এ ঘটনার পর প্রতিপক্ষের হামলার ভয়ে এলাকা পুরুষশূণ্য হয়ে পড়ায় গজদূর্বা গ্রামের অন্ততঃ ৩০টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এলাকাবাসি জানায়, উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের গজদূর্বা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্যা ও অপর আওয়ামীলীগ নেতা মেহেদি মোল্যা সমর্থিত দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২ নভেম্বর সকালে মেহেদি মোল্যা দুই ভাইয়ের মেয়ে জান্নাতুল এবং পপিকে নিয়ে সিংড়া জেএসসি পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। পথে থৈপাড়া এলাকায় পৌঁছলে ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুর রাজ্জাক মোল্যা সমর্থিত গ্রুপের ৮ থেকে ১০ জন রামদা, ছ্যানদা সহ বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত মেহেদিকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌছানোর সাথে সাথে প্রতিপক্ষ আবদুর রাজ্জাক মোল্যা সমর্থিতরা প্রতি হামলার ভয়ে এলাকা ছেড়ে দেওয়ায় মেহেদি মোল্যার সমর্থকরা বৃহস্পতিবার তাদের বাড়িঘর ভাংচুরের পাশাপাশি লুটপাট চালায় বলে এলাকার একাধিক বাসিন্দারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: