মাগুরানিউজ.কম:
জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন স্থায়ীকরণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপি কর্মশালা বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গর্ভনেন্স ইনোভেশন ইউনিট (বিআইইউ) এবং ইউএনডিপি প্রধানমন্ত্রীর কার্যালয় এর সহযোগিতায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ অতিকুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিভাগী কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দাকার আজিম আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক প্রমুখ। কর্মশালায় জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রীসহ প্রায় ১০০ জন অংশ নেন।
কর্মশালায় টেকসই উন্নয়নে ১০ গোল নির্ধারণ করে জেলার সম্ভবনা নিয়ে গ্রুপ ভিত্তিক আলোচনা করা হয়।


