মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। মাগুরার শালিখা উপজেলার শতখালী এলাকায় তানিয়া ব্রিক্স নামের ইট ভাটায় এ দূর্ঘটনা ঘটেছে।

ইটভাটার কর্মীরা জানান, ভাটার লাইনের তার ছিড়ে প্রথমে ছেলে মোঃ হাসান (২৫)  বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে তার পিতা আব্দুর রশিদ (৫০) তখন বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাদের বাঁচাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন অপর দুই ভাটা কর্মী মোঃ পিন্টু (২৫) এবং আলিম হোসেন (২৫)। দূর্ঘটনার পর তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

মাগুরা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণদাস বিশ্বাস জানান, হাসপাতালে আসার আগেই ২জনের মৃত্যু হয়েছে বাকী ১জনের চিকিৎসা চলছে।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস ওই দুজনের মৃত্যু নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট পিন্টু নামে অপর এক শ্রমিকের চিকিৎসা চলছে। তবে তার অবস্থা জনক।

পুলিশ উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, লাশের পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মামলার কার্যক্রম শুরু হবে।

ইটভাটা সুত্রে জানা গেছে- নিহত আব্দুর রশিদ ও তার ছেলে মোঃ হাসান এর বাড়ি খুলনার পাইকগাছার চাঁদখালী গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: