সন্ধা থেকেই বাড়ছে ভিড়, আজ কাত্যায়নী পূজার মহানবমী

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

 

মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার মহানবমী আজ। পূজার প্রথম দিন থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মানুষের পদচারণায় সন্ধা থেকেই মাগুরা শহরে জনসমুদ্র।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ পূজা চলবে সোমবার (৩০ অক্টোবর) পর্যন্ত। তবে এ পূজা উপলক্ষে বসা মেলা চলবে মাসব্যাপী।

এবার মণ্ডপগুলোতে স্থাপন করা হয়েছে বাহুবলী টুসহ বিভিন্ন ডিজাইনের কাত্যায়নী প্রতিমা। কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে গেট-প্যান্ডেল ও লাইটিংয়ের মাধ্যেমে। ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে অসুর বধের দৃশ্য। আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা শহর।

বিভিন্ন জেলা থেকে  বাস, মাইক্রোবাস ভাড়া করে মানুষ এসেছেন মাগুরায় কাত্যায়নী পূজা দেখতে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম মাগুরানিউজকে জানান, পৌর এলাকায় ১৫টিসহ জেলায় এ বছর মোট ৯১টি মন্দিরে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শন্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে জেলার পাশাপাশি আশপাশের জেলা থেকে আসা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, আনসার, ভিডিপি ও স্বেচ্ছাসেকগণ দায়িত্বপালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: