মাগুরানিউজ.কম:
মাগুরার শালিখায় আবারো ব্রিজ ভেঙ্গে নদীতে পড়েছে সিমেন্ট বোঝাই ট্রাক। আজ সকালে শতপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা ওমর মোল্ল্যাসহ একাধিক ব্যক্তি জানান, সকালে বৃষ্টির মধ্যে হটাৎই বিকট শব্দ শুনতে পান। পরে গিয়ে দেখতে পান সিমেন্ট বোঝাই করা একটি ট্রাক শতপাড়া এলাকার হারাণ মন্ডলের ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে রয়েছে। নদীতে ট্রাকটি উল্টো অবস্থায় পড়েছে। সীমেন্ট বোঝাই ট্রাকটির চালক বা হেলপার কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। ব্রিজের রেলিং ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়েছে। ব্রিজটি সম্পুর্ন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
তবে এ বিষয়ে দায়িত্বশীলদের কোন মন্তব্যও পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, অতিরিক্ত লোডের কারনেই এ দূর্ঘটনা।


