মাগুরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শালিখায় টিটোন আলী (৪০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ২লাখ ৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

আহত টিটোন আলী জানান, ব্যাংকে টাকা রাখতে যাওয়ার সময় কাতলী গ্রামের ফসিয়ার, টোকন, খোকন ও শামিম তার পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার পকেট থেকে নগদ ২ লাখ ৬ হাজার টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কেহ গ্রেফতার হয়নি। পুলিশের তদন্ত চলছে। আহত টিটোন আলী কে শালিখা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: