শালিখায় ইউএনও’র সহায়তায় রক্ষা পেল স্কুল পড়ুয়া ছাত্রী

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় বন্ধ হলো শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ ।

স্থানীয়রা জানান- সোমবার দুপুর ২টার দিকে শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও শতখালী গ্রামের ইউনুচ মিয়ার মেয়ের বিবাহের আয়োজন চলছিল। এসময় তারা দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার বিয়ে বাড়িতে উপস্থিত হন। এসময় মেয়ের পিতা, মাতাসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের অন্যান্য সদস্যরা থেকে নির্বাহী অফিসারকে এই বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন। এলাকার বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার তৎপরতাকে বিশেষ সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: