ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় মহম্মদপুরে মামলা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে আপলোড করায় মামলা হয়েছে। মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: নাসিরুল ইসলাম লুলু মিয়া সোমবার মহম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে এই মামলা দায়ের করেন।

মামলার বিবরনে জানা যায়, গত ৫ অক্টোবর লুলু মিয়া তার ফেসবুক আইডি ব্যবহারের সময় আলিম মোল্যা নামে একটি ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি দেখতে পান। এরপর তিনি চ্যাট বক্সে গিয়ে ব্যবহারকারীকে বিকৃত ছবিটিকে ডিলিট করার পরামর্শ দিলে প্রতিউত্তরে ওই ব্যক্তি অশ্নীল কথাবার্তা বলেন। এক পর্যায়ে তিনি লুলু মিয়াকে হুমকিও দেন। এ খবরে বিক্ষুব্ধ জনতা ওইদিন দুপুরে আইডি ব্যবহারকারী আলিম মোল্যার ঘরবাড়ি ভাংচুর করে। মাননীয় প্রধানমন্ত্রীর বিকৃত ছবির বিষয়টি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় নেতাদের অবহিত করলে তারা তাকে থানায় মামলা করার পরামর্শ দেন।পরে তিনি নহাটা বাজারস্থ একটি কম্পিউটারের দোকানে গিয়ে আইডি ব্যবহারকারির ছবি ও তার আইডিতে আপলোডকৃত প্রধানমন্ত্রীর কয়েকটি বিকৃত ছবির স্ক্রিনসর্ট প্রিন্ট করে সোমবার ফেসবুক আইডি ব্যবহার কারীর নামে থানায় একটি মামলা দায়ের করেন।

আইডি ব্যবহারকারী উপজেলার ঝগড়দিয়া গ্রামের মৃত ময়েন মোল্যার ছেলে মো. বেলায়েত হোসেন। জানা গেছে, তিনি সৌদি আরব প্রবাসী। 

ওসি মো. তরীকুল ইসলাম বলেন, আমরা হেডকোয়ার্টার থেকে তদন্তের অনুমতি পেয়েছি। আসামি দেশের বাইরে থাকায় আমরা তাকে গ্রেফতার করতে পারিনি। তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: