ডিসি সাহেব বলিছেন তাইলি এবার আমাগের রাস্তা ঠিক হবে

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাত্র এক কিলোমিটার রাস্তা কিন্তু সেটি নিয়েই চরম ভোগান্তি এলাকাবাসীর। বর্ষায়  কাদাপানি আর শুষ্ক মৌসুমে ধুলোর কারণে শালিখা উপজেলার মশাখালী গ্রামের মানুষদের বছরজুড়েই চরম ভোগান্তিতে কাটে। ধনেশ্বরগাতি ইউনিয়নের অধীন এ রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী বিভিন্ন সময় দাবী তুললেও তা বাস্তবায়িত হয়নি।

স্থানীয় বাসিন্দারা বলেন, মোকাম্মেল দফাদারের বাড়ি হতে পুরাতন মসজিদ পযর্ন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় হাটু সমান কাঁদা হয় প্রতি বর্ষায়। গ্রামের অধিকাংশ মানুষই পরের ক্ষেতে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে। রাস্তাটি দিয়ে এলাকার অন্তত ৩ হাজার মানুষ সিংড়া বাজারসহ উপজেলা সদরে যাতায়াত করেন। শিশুসহ স্থানীয় ছাত্রছাত্রীদের স্কুল-কলেজে যাতায়াতেরও একমাত্র রাস্তা এটি। এলাকার কৃষি পণ্য পরিবহনেরও একমাত্র রাস্তা এটি। তাই সংশ্লিষ্ট কর্তৃকপক্ষের কাছে তাদের আবেদন খুব শীঘ্রই রাস্তাটি নির্মাণ করে তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করার।

বিষয়টি মাগুরার জেলা প্রশাসক মুহাম্মদ আতিকুর রহমানের গোচরিভূত হলে তিনি জানিয়েছেন, রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার জন্য একজন অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। আশাকরি শীঘ্রই বাস্তবায়িত হবে।

এদিকে রাস্তার বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের গোচরিভূত হয়েছে ফেসবুকের কল্যানে এ খবর জেনে গ্রামের বাসিন্দাদের প্রত্যাশা এবার তাদের রাস্তার সংস্কার হবে। মোকাম্মেল দফাদার, জামিরুল, শরিফুল ইসলামসহ একাধিক গ্রামবাসী বলেন- আমরা শুনিছি ডিসি সাহেব আমাগের সমস্যার কথা জানতি পারে রাস্তা ঠিক করার ব্যবস্থা নিতি বলিছেন। তাইলি এবার আমাগের রাস্তা ঠিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: