মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
এই ঝিরি ঝিরি বৃষ্টি। কিছুক্ষণ পর আবারও রোদ। ফের এই মেঘাচ্ছন্ন আকাশ। আজ দিনভর এভাবেই মাগুরাতে পালাবদল করছে মেঘ বৃষ্টি রোদ। এবারের আষাঢ়ে বৃষ্টির এমনই ক্ল্যাসিক্যাল ছন্দ চোখে পড়ছে, মনেও ধরেছে। এবার বর্ষার রেশ ধরে নিয়েছে শ্রাবণ। মেঘ মাদলের পাল তুলে এসেছে শ্রাবণের তরী।

