মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আমদানি নিষিদ্ধ প্রায় অর্ধলক্ষ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
শনিবার শালিখা উপজেলার আড়পাড়া থেকে অবৈধভাবে আসা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয় বলে বিজিবি ৬ ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. লুৎফুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ছে। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


