মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ছাত্রলীগ নেতা শিশির নিহত

মাগুরানিউজ.কমঃ

শহর প্রতিনিধিঃ

মাগুরায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এক যুবকের মৃত্যু হয়েছে। শহরের পারনান্দুয়ালি বাস টার্মিনালের সামনে আজ বুধবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত যুবকের নাম শিশির সিকদার (২৮)।

নিহত ছাত্রলীগ নেতা শিশির সিকদার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ও মাগুরার শালিখা উপজেলার থৈপাড়ার গ্রামের শ্রীরাম শিকদারের ছেলে।

মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ পরিক্ষিত কুমার পাল জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন শিশিরসহ দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর শিশিরের অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালের কনসালটেন্ট ডা: মো: শফিউর রহমানকে জানানো হলে তিনি পর্যবেক্ষনের পর উন্নত চিকিৎসারর জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ফরিদপুর যাওয়ার প্রস্তুতির সময় শিশির সিকদারের মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে মাগুরা শহর থেকে পল্লী বিদুৎ এলাকায় যাচ্ছিলেন শিশির। পথে পারনান্দুয়ালী এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শিশির শিকদার গুরুতর আহত হন। তাকে মাগুরা সদর  হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যে মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: