শালিখায় সড়ক দূর্ঘটনায় ঔষধ ব্যবসায়ী নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় জাবেদ হোসেন (৫৫) নামে এক ঔষধ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার হাজামতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাবেদ হোসেনের বাড়ি শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামে। শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজারে জাবেদ হোসেনের একটি ঔষধের দোকান রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার হাজামতলা নামকস্থানে সীমাখালী থেকে উপজেলা সদর আড়পাড়া আসার সময় জাবেদ হোসেনকে বহনকারী যাত্রীবাহী ইজিবাইকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে পড়ে জাবেদ হোসেন ঘটনাস্থলে নিহত হন। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: