মাগুরা শহরে দিনে দুপুরে সব খোয়ালেন গৃহবধু!

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা শহরে দিনে দুপুরে কাছে থাকা সবকিছু খোয়ালেন এক গৃহবধু। প্রতারক চক্রের খপ্পরে পড়ে ওই গৃহবধূ স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা ও মোবাইল ফোনসহ যা খোয়ালেন টাকার অঙ্কে তার পরিমাণ প্রায় ৯০ হাজার। ছিনতাইয়ের পর চলে যাওয়ার সময় প্রতারক চক্রের সদস্যরা ওই গৃহবধূর হাতের ধরিয়ে দেয় আধা কেজি ওজনের একটি লবণের প্যাকেট। অভিনব এই প্রতারণার ঘটনাটি বুধবার দুপুরে শহরের ব্যস্ততম সৈয়দ আতর আলী সড়কে ঘটেছে। প্রতারণার শিকার শহরের জেলাপাড়ার বাসিন্দা পল্লি দারিদ্র্য বিমোচন কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীর স্ত্রী লক্ষ্মী চক্রবর্তী।

পুলিশ জানায় লক্ষী চক্রবর্তী জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতারক চক্রের এক যুবক লক্ষ্মী চক্রবর্তী নামে ওই গৃহবধূকে শহরের চৌরঙ্গী মোড়ে একাকি পেয়ে নিজেকে বিপদগ্রস্ত বলে দাবি করে।

যুবকটি তাকে জানায়, সে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতো। বাড়ির বিপদের কথা জানার পরও তার মালিক ছুটি না দেওয়ায় বাধ্য হয়ে সেখান থেকে মূল্যবান ওই প্যাকেটটি চুরি করে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন বাড়ি যেতে হবে। কিন্তু কাছে টাকা নেই। এ অবস্থায় সে লক্ষ্মী চক্রবর্তীর কাছে কম মূল্যে সেটি বিক্রি করতে চায়।

এ কথা বলে ওই প্রতারক যুবক হাঁটতে হাঁটতে শহরের ম্যাটারনিটিপাড়ায় একটি নিরিবিলি এলাকায় নিয়ে গিয়ে লবণের প্যাকেটটি লক্ষ্মী চক্রবর্তীর হাতে ধরিয়ে দেয়। এ সময় প্রতারক যুবকটির সাথে আরো দুজন যোগ দেয়।

তারা সবাই ভয়ভীতি দেখিয়ে গৃহবধূর গলা, আঙুল ও কানের অলঙ্কার, সঙ্গে থাকা একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকাসহ সর্বসাকূল্যে প্রায় ৯০ হাজার টাকার মালামাল নিয়ে চম্পট দেয়।

এ ঘটনার পর বিকেলে প্রতারণার শিকার লক্ষ্মী চক্রবর্তী তার স্বামীকে সঙ্গে নিয়ে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

প্রতারণার শিকার গৃহবধূ লক্ষ্মী চক্রবর্তী বলেন, পরিবারের বিপদের কথা বলায় তার প্রতি সদয় হয়ে কথায় আগ্রহ দেখিয়েছি। কিন্তু তারা আমার আগ্রহ দেখে নানা চাতুরির মাধ্যমে বিপদে ফেলে ছুরি দেখিয়ে সবকিছু ছিনতাই করেছে।

পুলিশ শহরের চৌরঙ্গী মোড়ে যেখান থেকে প্রতারক চক্রের সদস্যরা লবণ কিনেছিল, শিমুল স্টোর নামের ওই দোকানে ব্যবহৃত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। ভিডিওচিত্রে গৃহবধূ লক্ষ্মী চক্রবর্তীকে ঘিরে প্রতারক চক্রের মোট পাঁচজনকে সক্রিয় থাকতে দেখা যায়।

সদর থানার এসআই জাফর জানান, ভিডিওচিত্র থেকে প্রতারক চক্রের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এছাড়া লক্ষ্মী চক্রবর্তীর দেওয়া তথ্য মতে শহরের চৌরঙ্গী মোড়ের প্রান্ত ফল ভাণ্ডারের মালিক রমজানকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: