মাগুরায় মেয়েদের মাসব্যাপী হকি প্রশিক্ষণের সমাপনী

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরায় মেয়েদের মাসব্যাপী হকি প্রশিক্ষণের সমাপনী শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সমাপনিতে প্রশিক্ষনার্থীদের দুটি দলে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে হলুদ দল ৩-০ গোলে সবুজ দলকে পরাজিত করে বিজয়ী হয়।

জেলা ক্রীড়া অফিস আয়োজিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীদের সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন ছাত্রীর মধ্য থেকে বাছাইকৃত ৩০ জন ছাত্রীকে সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে এ প্রশিক্ষণ দেয়া হয়। সাবেক জাতীয় হকি তারকা মো: হাসান রনির তত্বাবধানে মাসব্যাপী এ হকি প্রশিক্ষণ হয়।

প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক (অতি: দা:) মোঃ জাহিদুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মুশফেকা খন্দকার, সাধারণ সম্পাদক শেখ সেলিনা আকবারীসহ অন্যরা।

প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য জেলা ক্রীড়া অফিসারের পক্ষ থেকে ১ সেট হকি খেলার সরঞ্জাম বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: