কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ : এ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কম: রাজীব মিত্র জয়-

এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেছেন, আওয়ামী লীগ নেতা-নির্ভর দল নয় বরং কর্মী-নির্ভর দল। কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ।

মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান অডিটোরিয়ামে সোমবার মাগুরা পৌর আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত কর্মীসভা, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের মুক্তি সংগ্রামে যে দল অগ্রভাগে থেকে এদেশের মানুষের জন্য কাজ করেছে সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। দলের জন্য সারাদেশ ঘুরে কর্মী সংগ্রহ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৃণমূল কর্মীদের আপন করে খুব কাছে টানতেন। কর্মীদের সঙ্গে সম্পর্ককে বঙ্গবন্ধু ‘রক্তের সম্পর্ক’ বলে অভিহিত করেছেন বিভিন্ন সময়ে। সেই থেকে অবহেলিত খেটে-খাওয়া কর্মীরাই সংকটে, দুর্যোগে, সংগ্রামে এগিয়ে এসেছে। 

এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত এবং স্বাধীনতাবিরোধী চক্র ও অবৈধ সেনাশাসকদের নির্যাতন আর নিপীড়নের মাধ্যমে আওয়ামী লীগকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো অপচেষ্টা কখনোই সফল হয়নি। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী, সমর্থকরা জীবন দিয়ে সব প্রতিকূলতা, ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, শক্তিশালী করেছে। দলের দুঃসময়ে হাল ধরেছে। আওয়ামী লীগকে করেছে অনন্য ও ব্যতিক্রমী। আপনারা সব ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন। সেই সাথে আগামী অনুষ্ঠিতব্য নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ করে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: