শ্রীপুরে চমক লাগানো উদ্ভাবন নিয়ে মেলায় হাজির খুঁদে বিজ্ঞানীরা

মাগুরানিউজ.কম: আশরাফ হোসেন পল্টু-

“মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যে মঙ্গলবার মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী’র সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) শীতেষ চন্দ্র কর্মকার এর সঞ্চালনায় দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে আগত ছাত্র-ছাত্রী ও তরুণ প্রজন্মের বিজ্ঞান বিষয়ক সূপ্ত প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করতে ৩ জন রিসোর্স পার্সন বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেণ। ৩ জন রিসোর্স পার্সন হলেন জনাব ডা. অপূর্ব কুমার বিশ্বাস, কনসালটেন্ট (গাইনী), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর, জনাব দিলীপ কুমার কর্মকার, উপজেলা প্রকৌশলী, শ্রীপুর এবং জনাব আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, শ্রীপুর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রইসউজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূুদন সাহা ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান।

মেলায় ০৪ টি কলেজ এবং ২০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী তাদের নিজস্ব উদ্ভাবনী বিজ্ঞান বিষয়ক গবেষনা মূলক প্রকল্পসমূহ স্টলে প্রদর্শন করছে। ইলেকিট্রসিটি সেভ করার পদ্ধতি, ভূ-অনুরণন তত্ত্ব ও যন্ত্র, বিকল্প উপায়ে জ্বলানি তৈরি, সহজ ও সুলভ শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্র, হাতে তৈরি জেনারেটর, মানব সৃষ্ট ফিল্টার, সৌরশক্তির মাধ্যমে পানি বিশুদ্ধকরণ সেন্সরের মাধ্যমে পানির অপচয় রোধ, ভূমিকম্পের সতর্ক সংকেতসহ বিভিন্ন প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে খুঁদে বিজ্ঞানী দল। ০৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা আগামী ০৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: