মাগুরায় ফেন্সিডিলসহ আটক জামাই-শ্বশুর কারাগারে

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা শহরের দোয়ারপাড় এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১২ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাগুরা জেলা ডিবি পুলিশ। আটককৃতরা হলেন মেহেরপুর জেলার গাংনির মোঃ আফজাল হোসেন এর ছেলে মোঃ রাসেল আহমেদ (২৫) মাগুরা দোয়ারপাড় এলাকার মোঃ ওবায়দুল মোল্লা (৪৫)। শনিবার সন্ধায় তাদের আটক করা হয়। সম্পর্কে তারা জামাই শ্বশুর বলে জানায় জেলা গোয়েন্দা অফিসার মোস্তাফিজুর রহমান।

জেলা গোয়েন্দা অফিস থেকে আরও জানানো হয়, আটককৃত মাদক ব্যবসায়ীরা দোয়ারপাড় এলাকায় পরিবার তথা, গোষ্ঠীবদ্ধ ভাবে দীর্ঘদিন, শ্বশুর, জামাই, মেয়ে পরম্পরায় মাদক ব্যবসা করে আসছে।

এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে ডিবির সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। আজ দুপুরে আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: