মাগুরায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ৭ মাসের কারাদন্ড

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকায় ইমরান হোসেন নামে এক যুবককে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ইমরান শহরের ঋষিপাড়া এলাকার মোহাম্মদ আলি মিয়ার ছেলে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, ইমরান দীর্ঘদিন ধরে নিজ বাড়িতেই মাদকের ব্যবসা চালিয়ে আসছে বলে খবর ছিল। গোপন সংবাদের প্রেক্ষিতে রবিবার দুপুরে ঋষিপাড়ায় তার বাড়িতে অভিযান চালানো হলে বিক্রির জন্যে প্রস্তুত গাজার ১৫টি বাণ্ডিল ও ব্যবসায়ের নানা প্রমাণপত্রসহ তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় মাগুরা জেলার মাদক সিণ্ডিকেটের অন্যতম সদস্য হিসেবে ব্যবসা চালিয়ে আসছিল, সিণ্ডিকেটের অন্যদের খোঁজ চলছে বলেও জানান তিনি।

ইমরানকে আটকের পর ভ্রাম্যমান আদালতে স্বাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে দোষি সাবস্ত করে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: