মাগুরায় লিগ্যাল এইড বিষয়ক অবহিতকরণ সভা

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

আইনে কোর্ট ম্যারেজ বলে কোন কিছু নেই। নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন অনেকেই কিন্তু সেটির কোন বৈধতা আইনে নেই। বিয়ে হতে হবে সরকারিভাবে স্বীকৃত বিবাহ রেজিস্ট্রারের মাধ্যমে। আজ শনিবার সকালে মাগুরা জেলা জজ আদালত চত্বরে লিগ্যাল এইড বিষয়ক এক অবহিতকরণ সভায় এ কথা জানালেন মাগুরার জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

অবহিতকরণ সভায় উপস্থিত মাগুরা সদরের বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহব্বত হোসেনের নোটারী পাবলিকের মাধ্যমে ইচ্ছেমত বিয়ে রেজিস্ট্রি বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজ্ঞ জেলা ও দায়রা জজ বলেন, নোটারি পাবলিকের কার্যাদি আইনে সুনির্দিষ্ট আছে। তার বাইরে যারা এমন কাজ যারা করবেন সেটি আইনসিদ্ধ নয়, সে ব্যাপারে কঠোর আইনী ব্যবস্থা গ্রহনের এখতিয়ার আইনে রয়েছে।

মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেষ্ট এস এম জিয়াউর রহমান, জেলা পরিষদ  চেয়ারম্যান পংকজ কুন্ডু. পুলিশ সুপার মনিবুর রহমান, সিভিল সার্জন মুন্সি ছাদউলস্নাহ, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলীসহ অন্যরা।

সভায় তৃণমুল পর্যায়ের জনপ্রতিনিধি ও নারী পুরুষ সদস্যরা সমস্যা তুলে ধরে বিভিন্ন সুপারিশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: