বেঙ্গা স্কুলের শিশুদের খাবারের দায়িত্ব নিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার প্রত্যন্ত গ্রামের বেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২’শ ছাত্রছাত্রীর সারাবছর দুপুরে খাওয়ার দায়িত্ব নিলেন ঢাকার গুলশানের বিশিষ্ট ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশের মালিক দিলীপ কুমার আগারওয়ালা। আজ শনিবার দুপুরে তিনি স্কুল মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে এ ঘোষণা দেন। মায়ের ইচ্ছাতেই শিশুদের মুখে প্রতিদিন অন্ন তুলে দেয়ার অভিপ্রায়ে তিনি এ কার্যক্রমের সঙ্গী হয়েছেন বলে জানান।

গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুজ্জামান শিখর। 

অনুষ্ঠানে দীলিপ আগারওয়ালা ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু, সুকুমার চৌধুরী, আশিষ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুল ফকির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা  মোঃ আশরাফুল আলমসহ অন্যরা।

এ সময় দিলিপ আগারওয়ালা প্রত্যন্ত এ গ্রামের স্কুলটির সকল ছাত্রছাত্রীর সারা বছর দুপুরের খাবার (মিড ডে মিল) এর দায়িত্ব নেন। তিনি টিফিন বাক্সে শিশুদের জন্য খাবার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: