জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন মাগুরা

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত আন্তঃজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাগুরা জেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। তারা ঝিনাইদহ জেলা ফুটবল দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন মাগুরা দলকে অভিনন্দন জানিয়েছে ‘মাগুরা নিউজ’ পরিবার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ও মাগুরা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত চরম উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলার দ্বিতীয়ার্ধের লস টাইমের সময় ঝিনাইদহ দলের ফাউল থেকে মাগুরা জেলা দল একটি প্যানাল্টি শর্ট লাভ করে। মাগুরা জেলা দলের নাইজেরিয়ান খেলোয়াড় কামারার শর্ট থেকে মাগুরা জেলা দল জয়সূচক গোলটি পায়।

খেলায় ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন মাগুরা জেলা দলের রয়েল।

খেলা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড: শ্রী বিরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনালে অংশ নেওয়া দুটি দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোঃ মুনিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজি মোকবুল হোসেন প্রমুখ।

টুর্নামেন্টে প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা এবং রানারআপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: