মাগুরায় রামনগর থেকে আবালপুর চার লেনের কাজ শুরু

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর ১০ কিলোমিটার রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকি, উপ-সহকারী প্রকৌশলী কাফি হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কাফি হোসেন জানান, গত ২১ মার্চ মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর পর্যন্ত ১০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করেন। যাবতীয় কার্যক্রম শেষে শুক্রবার থেকে মূল কাজের উদ্বোধন হলো।

এ সড়ক নির্মাণে মোট ৯১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয় হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: