নন্দিত ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হাসান লোভনকে সম্মাননা প্রদান

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

নন্দিত ক্রীড়া ব্যক্তিত্ব মাগুরার প্রিয়মুখ সৈয়দ নাজমুল হাসান লোভনকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ নাজমুল হাসান লোভনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মাগুরা কালেক্টরেটের বিজয় চত্তর প্রাঙ্গনে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঙ্গণের হাজারো মানুষ অংশ নেন।

ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হাসান লোভনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, বীর মুুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, আবু নাসির বাবলু, প্রাক্তণ খেলোয়াড় মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোকবুল হোসেন, সাংবাদিক আবু বাসার আখন্দ, আওয়ামীলীগ নেতা রানা আমির ওসমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্বে ফুলেল শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ বীরেন শিকদার এমপি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লাইলা জলি। এ সময় ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে আসে মাগুরা শিশু সদনের ছোট্ট শিশুরা। নানা উপহার নিয়ে ছুটে আসে তার ভক্তকুলের অনেকে।

সকল শ্রেণীপেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত সৈয়দ নাজমুল হাসান লোভন গান কবিতা আর সুললিত কণ্ঠে মাগুরার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: