মাগুরায় প্রশাসনের হস্তক্ষেপে তিন শিশুকন্যার বিয়ে বন্ধ

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে তিন শিশু কন্যার বিয়ে বন্ধ হয়েছে।

জানা যায়, শুক্রবার সকাল থেকেই মাগুরা সদর উপজেলার রায়গ্রামের সাহেব আলির ১২ বছর বয়সি শিশু কন্যা মেহেরিনের বিয়ের আয়োজন চলছিল। স্থানীয় নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবি ছাত্রি মেহেরিনকে বউ সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। বর একই উপজেলার বিল আকছি গ্রামের গোলাম রব্বানির ছেলে লেদমিস্ত্রি রাজু।

দুপুর ২টা। তখনো বিয়ে বাড়িতে আসেনি বরযাত্রি। এদিকে জীবনের প্রথমই শাড়ি পরে জুবুথুব অবস্থা ছোট্ট মেহেরিনের। গরিব বাবা সাহেব আলি বাড়িতে গেট সাজিয়ে দেড়শতাধিক আত্মীয় স্বজন ও প্রতিবেশি খাবারের আয়োজন করেছেন। টেবিলে পান-সুপারিও সাজানো আছে। বিয়ের খাবার খেতে বসেছেন অনেকে। এরই মধ্যে মাগুরার সহকারি কমিশনার সদর উপজেলা ভূমি কর্মকর্তা মৌসুমি কান্তা জেরিন পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন। এ অবস্থায় বাড়িতে পুলিশ দেখে বাবা মা দু’জনই পালিয়ে যান। এ সময় বিয়ের পক্ষে সাফাই বক্তব্য রাখায় বিয়ে বাড়ির দাওয়াত খেতে আসা এক নিকটাত্মীয়কে আটকের পাশাপাশি শিশু মেহেরিনকে তুলে নিয়ে আসেন তিনি।

একই অবস্থা সদর উপজেলার কাটাকালি এবং সাজিয়াড়া গ্রামেও। কাটাখালি গ্রামের আবুল কাশেম মোল্যা তার ৮ম শ্রেণীতে পড়ুয়া কন্যা এলিনা এবং সাজিয়াড়া গ্রামের সবুর হোসেন একই শ্রেণীতে পড়ুয়া কন্যা রাবেয়ার বিয়ে দিচ্ছিলেন ধুমধাম করে। খবর পেয়ে ভূমি কর্মকর্তা উভয় বাড়িতে পৌছে দুটি বিয়েই বন্ধ করে দেন।

সহকারী কমিশনার মৌসুমি কান্তা জেরিন বলেন, বাল্য বিয়ে বন্ধে রাষ্ট্রের আইন যুগোপযোগী নয়। তাছাড়াও অভিভাবকদের সচেতনতার অভাবে শতভাগ বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হচ্ছে না। তবে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান বলেন, গত বছর মাগুরাকে বাল্য বিবাহমুক্ত করার লক্ষ্যে ঘোষণা দেওয়া হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। তারপরও অভিভাবকদের অসচেতনতার কারণে গোপনে কিছু বিয়ে হয়ে যাচ্ছে। এ অবস্থায় সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সহযোগিতা পাওয়া গেলে সফলতা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: