মাগুরায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেককাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মাগুরা জেলা ছাত্রলীগ বেলা ১২টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার নেতৃত্বে সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতা-কর্মী বর্ণিল রঙে নিজেদের রাঙিয়ে শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করে।

সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ রেজাউল ইসলাম, বর্তমান জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তাসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: