মাগুরানিউজ.কমঃ
‘রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম’। তবে এ রসে ঘোড়ার লাগাম হাত ফস্কাবেনা। চিরাচরিত সনাতন পদ্ধতিতে খেজুর রস।
মাঘের কনকনে শীত। মাগুরার গ্রামগঞ্জে আবছা কুয়াশায় কাক ডাকা ভোরে খেজুর রস আহরণ চলছে রাস্তার দু’ধারে সারিবদ্ধ গাছ থেকে।
গ্রামাঞ্চলের গৃহস্থের বাড়ি বাড়ি ঘটা করে এখন চলছে শীতের আবেশে রসের পিঠা দিয়ে নাইওর-জামাই বরণের উৎসব।
গ্রামগুলোতে শহরের ভোজনরসিক অনেকে সকাল হলে খেজুর রস কিনতে যান। ভোরে গাছির হাঁড়ি থেকে সতেজ রস কিনে অনেকে তা পান করেন।


