মাগুরায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক বিক্রেতা আটক

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) মাগুরার মাঠপাড়া ও ঢাকা রোড বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাঠপাড়া এলাকার নুরু নবী ভূঁইয়ার ছেলে জহির মোল্যা তার সহযোগী পলাশ বিশ্বাস ও হাবিবুর চাঁন।

মাগুরার ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সকালে মাঠপাড়া এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ জহির মোল্যা ও তার সহযোগী পলাশ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাদের নামে মাগুরার বিভিন্ন থানায় মাদক আইনে ৮ থেকে ১০টি মামলা রয়েছে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন বোতল ফেনসিডিলসহ মাদক মামলার সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুর চাঁনকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালের দুইটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাগুরা সদরসহ আশপাশের বিভিন্ন থানায় অনন্ত ১০ থেকে ১২টি মামলা রয়েছে। 

এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: