মাগুরায় আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ উদ্বোধন

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

খুলনা বিভাগের ১০ জেলার ফুটবল দলের অংশগ্রহণে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭।

টুর্নামেন্টর শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংগীতের পর মাগুরা জেলার থিম সং পরিবেশনার সাথে সাথে স্টেডিয়ামে শিশুদের দৃষ্টিনন্দন শরীর চর্চা প্রদর্শনী ও নৃত্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে উদ্বোধনী বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, স্পন্সার ইনডেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শফিউল্লাহ মনির, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খানসহ আরো অনেকে।

উদ্বোধনী দিনে নড়াইল ও মাগুরা জেলা দলের মধ্যকার খেলাটি অমিমাংসিতভাবে শেষ হয়। খেলাটি পরবর্তিতে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি শুক্রবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: