সমাজ সচেতনতায় মাগুরার বুকে সরব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

”সামাজিক উদ্যোগে স্বেচ্ছাশ্রম-২০১৭” শিরোনামে সমাজ সচেতনতামূলক কার্যক্রমে মাঠে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬১০ জন শিক্ষার্থী। তারা নিজ নিজ উপজেলা বা গ্রামে এই কার্যক্রম পরিচালনা করছেন। এই কার্যক্রমে উৎসাহিত করতে তাদের বৃত্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এ সংগঠন ‘শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য বৃত্তি’ শিরোনামে এ বৃত্তি পাওয়ার তিনটি শর্ত আছে। প্রথমটি হচ্ছে, বৃত্তিপ্রাপ্তদের ভালো মানুষ হতে হবে। দ্বিতীয়ত, তাদের শিক্ষা জীবনে বিশ্ববিদ্যালয় বন্ধের সময় তাদের নিজ নিজ এলাকায় গিয়ে সমাজ সচতেনতামূলক কার্যক্রম করতে হবে। আর তৃতীয়টি হচ্ছে, যারা বৃত্তি পাচ্ছে তারা কর্মজীবনে প্রবেশের ৪ বছর পর নিজেরা একজন দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার খরচ যোগাবেন।

এই শর্তেরই অংশ হিসেবে বৃত্তিপ্রাপ্ত ৬১০জন শিক্ষার্থী ২৫ ডিসেম্বর থেকে ৩০ডিসেম্বর পর্যন্ত মোট ৬দিন নিজ নিজ এলাকায় সামাজিক সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করছে।

মাগুরা জেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও সক্রিয় ভূমিকা পালন করছে। মাগুরা জেলায় সর্বমোট ৩টি টিম গঠন করা হয়েছে। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকায় নিরলসভাবে স্বেচ্ছাশ্রমে সামাজিক প্রচারণামূলক কাজ করে ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষন করেছে পাঁচ সদস্য বিশিষ্ট ‘টিম-বি’ এর সদস্যরা।

‘টিম-বি’ এর অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের কে ইউ এম তাহিরা মাগুরা নিউজকে জানান, “যার যার ধর্ম তার তার কাছে, বিভেদ নয় নিজেদের মাঝে” এবং “সব কাজে গর্ব আছে, নিজের কাজে দেশ বাঁচে” এ দুইটি স্লোগানকে এবারের কার্যক্রমের মূল প্রতিপাদ্য হিসেবে তুলে ধরা হয়েছে। আমাদের টিম মাগুরা ও শ্রীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকার মানুষদের মাঝে সমাজ সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। পড়াশুনার পাশাপাশি সমাজের উন্নয়নে সর্বোপরি দেশের উন্নয়নে ভূমিকা রাখতেই আমাদের এই প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: