মাগুরায় সবজি’র পাইকারী থেকে খুচরা বাজার বেজায় তফাৎ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

সরবরাহ বেশি থাকায় বাজারে এখন চলছে শীতকালীন সবজির ভরা মৌসুম। কিন্তু তারপরও ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী কমছে না শীতকালীন সবজির দাম।

পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে অধিকাংশ শাকসবজি।

পাইকারি বিক্রেতারা বলছেন, সরবরাহ বেশি থাকায় কম দামেই সবজি বিক্রি করছেন তারা। তবে বিক্রি অনেক কম।

মৌসুম হিসেবে সবজির দাম বেশি হলেও খুচরা বিক্রেতারা বলছেন, সবজির দাম ঠিক আছে। সরবরাহ বেশি থাকায় আগের তুলনায় কম দামে বিক্রি করছেন তারা।

মঙ্গলবার পুরাতন বাজার ও কাচা বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি দামের দ্বিগুণে খুচরা বাজারে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। তবে মাছের দাম স্থিতিশীল রয়েছে।

পুরাতন বাজারের সবজি বিক্রেতা নাঈম ইসলাম ‘মাগুরানিউজ’কে বলেন, বাজার এখন শীতের সবজিতে ভরা। দামও কম। পাইকারদের কাছ থেকে কিনে বাজারে আনতে খরচ বেশি পড়ে বলেই পাইকারির তুলনায় খুচরা বাজারে দাম কিছুটা বেশি বলে জানালেন তিনি।

কাচা বাজার আড়তের মো. সালাউদ্দিন ‘মাগুরানিউজ’কে বলেন, সবজির সরবরাহ বেশি থাকলেও বিক্রি কম। বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ সবজি আসলেওে সে হিসেবে বিক্রি তেমন হচ্ছে না।

এদিকে দাম নিয়ে সন্তুষ্ট নন জানিয়ে পুরাতন বাজারে বাজার করতে আসা স্কুল শিক্ষক জাকারিয়া ‘মাগুরানিউজ’কে বলেন, বাজারে সবজিতো অনেক, কিন্তু দামতো কমে না। মৌসুম হিসেবে দাম অনেক বেশি মনে হচ্ছে।

বাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেন ‘মাগুরানিউজ’কে জানান, শীতকাল হওয়ায় মাছের সরবরাহ কম। আর বিক্রিও হচ্ছে ভাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: